১/ অনলাইনে আপনার ই-কমার্স ওয়েবসাইটের নাম সিলেট করার জন্য সর্ব প্রথম শর্ত হলো আপনি যে নাম টি সিলেক্ট করবেন সেটি আপনার বিজনেস ক্যাটাগরির সাথে রিলেটেড হতে হবে। যদি আপনি কোন অর্গানিক প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করতে চান তাহলে আপনার ওয়েবসাইটের নামের সঙ্গে অর্গানিক শব্দটি এড করে দিতে পারেন। যদি আপনি কোন ফ্রুটস নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনার ডোমেইন নামের সাথে ফ্রুটস শব্দটি এড করে দিতে পারেন, এতে করে কি হবে! যখন আপনি আপনার ওয়েব সাইটটি মানুষের সামনে প্রচার করবেন তখন মানুষ খুব সহজে নামটি মনে রাখতে পারবে।
২/ দ্বিতীয় পরামর্শ হলো যখন আপনি নাম সিলেক্ট করবেন তখন নামটি ছোট রাখার চেষ্টা করবেন, আপনার ওয়েবসাইটের নাম টি যত বড় হবে মানুষের পক্ষে সেটি মনে রাখা তত কষ্টকর হয়ে যাবে। এখন আপনি চাইলেই কিন্তু ছোট নাম খুঁজে পাবেন না, ডোমেইনের ছোট ছোট নামগুলো অলরেডি মানুষ নিয়ে নিয়েছে, এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যতোটুকু ছোট আপনি রাখতে পারেন, তবে আপনার ওয়েবসাইটের নাম টি ছোট করে ফেললেও অবশ্যই মিনিংফুল রাখতে হবে।
৩/ তিন নাম্বার টিপস হচ্ছে যদি আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইট এর জন্য কোন নাম সিলেক্ট করেই ফেলেন তাহলে অবশ্যই যেই টপ লেভেল ডোমেইন রয়েছে যেমন .com - .net এগুলো নিবেন, SEO করার ক্ষেত্রে Google কিন্তু এই টপ লেভেল domain গুলোকে গুরুত্ব দিয়ে থাকেন বেশি। সে ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ই-কমার্স ওয়েবসাইট এর জন্য এই টপ-লেভেল domain গুলো নেন তাহলে ভবিষ্যতে আপনি যখন আপনার ই-কমার্স ওয়েবসাইট টি মার্কেটিং করবেন এই মার্কেটিং করা আপনার ক্ষেত্রে অনেক বেশি সহজ হবে।
৪/ চতুর্থ নাম্বার টিপস হচ্ছে আপনি যেই নাম সিলেক্ট করতে যাচ্ছেন সেই নামের মাঝখানে কোন হাইফেন রাখবেন না একইসাথে চেষ্টা করবেন যেকোনো ধরনের নাম্বার না রাখার জন্য, এর পিছনে কারণ হচ্ছে যখন আমরা আমাদের কিবোর্ডে কোন ওয়েবসাইটের নাম টাইপ করি তখন কিন্তু আমাদের আঙ্গুলগুলো ক্যারেক্টার এর উপরে থাকে, আমরা এতে কিন্তু অভ্যস্ত, এখন আপনার ওয়েবসাইটের নামের সাথে যদি কোন হাইফেন থাকে অথবা নাম্বার থাকে তাহলে অনেক বেশি ইউজার বাউন্স করবে, সেই হিসাবে যখন আপনি আপনার ওয়েবসাইটের জন্য নাম সিলেক্ট করবেন তাতে হাইফেন রাখবেন না এবং নাম্বার এভোয়েড করার চেষ্টা করবেন।
আপনার Domain নেম সিলেক্ট করার সময় সেই নামটি সোশ্যাল মিডিয়ায় সার্চ করে দেখবেন একই নামে ফেসবুকে অথবা যে কোন সোশ্যাল মিডিয়ায় বড় বড় কোন পেইজ অথবা গুরুপ আছে কিনা, যদি থাকে তাহলে এই ডোমেইন নিয়ে আপনাকে অনেক বড় সমস্যায় পড়তে হবে। আপনি যখন মার্কেটিং করবেন তখন আপনার ভিজিটররা ঐ পেইজ অথবা গুরুপে গিয়ে হাজির হবে, সে কারণে আপনাকে লছের সম্মুখীন হতে হবে, তাই নাম সিলেক্ট করার পর সেই নামটি সোশ্যাল মিডিয়ায় লিখে সার্চ করে দেখুন সেটি অলরেডি আছে কিনা।
৫/ ই-কমার্স ওয়েবসাইট এর নাম সিলেট করার ক্ষেত্রে ষষ্ঠ পরামর্শ হচ্ছে আপনি যে নামটি সিলেক্ট করবেন যদি আগের সিস্টেম অনুযায়ী সব গুলো ঠিকঠাক থাকে তাহলে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন, আর যদি পরে রেজিস্ট্রেশন করার চিন্তাভাবনা করে রেখে দেন তাহলে সেই নামটি অন্য কেউ নিয়ে নিতে পারে। আপনি যদি ওয়েবসাইটের নাম সিলেক্ট করে ফেলেন তাহলে সেটি দ্রুত রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন এবং রেজিস্ট্রেশন করার সময় লক্ষ রাখবেন আপনি ভালো কোন প্রোভাইডারের কাছ থেকে রেজিস্ট্রেশন করছেন কিনা, যদি ভাল কোন প্রোভাইডারের কাছ থেকে রেজিস্ট্রেশন না করেন তাহলে সেটি নিয়েও বিপাকে পড়তে পারেন অনেক সময়।
৬/ Domain নেম সিলেক্ট করার সর্বশেষ পরামর্শ হচ্ছে যদি আপনি কোন existing নাম সিলেক্ট করেন আপনার ষ্টোর এর জন্য, তাহলে সেই নামের যে হিস্টরি রয়েছে সেটি ভালো করে দেখুন। যদি আপনি Google এ সার্চ দেন তাহলে অনেকগুলো ওয়েব সাইট পাবেন যে ওয়েবসাইট গুলো আপনাকে সেই ডোমেইনের হিস্ট্রি দেখাবে, সেই হিস্ট্রি গুলো আপনি ভালো করে চেক করে দেখুন, যদি সেই হিস্ট্রি তে কোন স্পামিং না থাকে এবং কোন বেড রিভিউ না থাকে তাহলে সেই ডোমেইনটি আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইট এর জন্য নিতে পারেন।
ডোমেইন সংক্রান্ত যে কোন সমস্যা সহ অনলাইন আর্নিং এসইও রিলেটেড যেকোন সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে কমেন্ট করুন অথবা ফেসবুকে জয়েন করুন।